সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

পল্লবীতে জামিনে মুক্ত সন্ত্রাসী ‘ভইরা দে’ আশিকের নির্যাতনে মায়ের আত্মহত্যার চেষ্টা, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০২ টাইম ভিউ
পল্লবীতে জামিনে মুক্ত সন্ত্রাসী 'ভইরা দে' আশিকের নির্যাতনে মায়ের আত্মহত্যার চেষ্টা, এলাকায় আতঙ্ক

রাজধানীর পল্লবী এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের প্রধান আশিকের বিরুদ্ধে নিজের মাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, আশিক তিন দিন আগে জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই এলাকায় পুনরায় প্রভাব বিস্তার শুরু করে। অভিযোগ রয়েছে, মুক্তির পরপরই সে তার মা নাছিমা বেগমকে ব্যাপক মারধর করে। মারধরে করনে শারীরিক ও মানসিক আঘাত সহ্য করতে না পেরে রোববার গভীর রাতে নিজ ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকদের তৎপরতায় প্রাণে বেঁচে যান। চিকিৎসকরা জানিয়েছেন, তার শ্বাসনালীতে কিছুটা ক্ষতি হয়েছে এবং তিনি এখনো শঙ্কামুক্ত নন। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।  স্থানীয় বাসিন্দারা জানান, আশিক জামিনে মুক্তি পাওয়ার পর থেকেই পুনরায় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। তার আচরণে পরিবারসহ পুরো এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “যে ব্যক্তি অস্ত্র ও গুলিসহ ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল, সে কীভাবে এত দ্রুত জামিনে বের হয়ে আসে, সেটাই আমাদের বড় প্রশ্ন।

এতে মনে হচ্ছে, আইনের চেয়ে সন্ত্রাসীদের প্রভাবই বেশি।

উল্লেখ্য, আশিক গত তিন মাস আগে দুইটি রিভলবার, থানা লুট হওয়া ২০ রাউন্ড গুলি এবং অতিরিক্ত ২ রাউন্ড গুলিসহ মোট ২২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এত কিছু পাওয়ার পরেও তিন মাসে জামিন পেয়ে গেছে তিনি, অস্ত্রসহ গ্রেফতার হওয়া এমন চিহ্নিত সন্ত্রাসী মাত্র তিন মাসের মাথায় তার জামিনে মুক্তি পাওয়া নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

এলাকাবাসী দ্রুত ‘ভইরা দে’ আশিক ও তার সহযোগী সহ পল্লবীর সংশ্লিষ্ট সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তারা বলছেন, এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর