মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ের সুপারিশ জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান; মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট বাড়লো যানবাহনে ব্যবহৃত গ্যাসের দামও, রাত ৮টা থেকে কার্যকর মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান: স্বাস্থ্যমন্ত্রী টানা পতনের পর দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি মিরপুরে শ্রমিক বিক্ষোভ ঘিরে ৪ মামলা, আসামি সাড়ে ১০ হাজার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু যুদ্ধ বন্ধে খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা, দোহা ছাড়লেন ইরানি প্রতিনিধিরা ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ রাতে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে

পিরোজপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬২ টাইম ভিউ

পিরোজপুরের ইন্দুরকানীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শুভ জোমাদ্দার (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভুক্তভোগী শারমিন আক্তার (২৪) তিন সন্তান নিয়ে পিতার বাড়িতে বসবাস করছিলেন। তার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করছেন। অভিযুক্ত শুভ জোমাদ্দার একই গ্রামের মৃত বেল্লাল জোমাদ্দারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শুভ ভিকটিমের বাড়িতে গিয়ে তার স্বামীর কাছে পাওনা পাঁচ হাজার টাকা দাবি করে। স্বামী বাড়িতে নেই জানালে শুভ ক্ষিপ্ত হয়ে পড়ে। পরে সে শারমিনের ১০ বছর বয়সী ছেলে ইমনকে একশ টাকা দিয়ে সিগারেট আনতে বাইরে পাঠায়।

এরপর সুযোগ বুঝে ঘরের লাইট বন্ধ করে শুভ ভিকটিমকে ঝাপটে ধরে, মুখ চেপে খাটে ফেলে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। ঘটনার পরপরই শারমিন আক্তার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ওই রাতেই ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে শুভ জোমাদ্দারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ইন্দুরকানী থানার তদন্ত কর্মকর্তা এসআই (নিরস্ত্র) পলাশ সাহা বলেন, “ভিকটিমকে নারী পুলিশ প্রহরায় ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর