সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

প্রধানমন্ত্রীর নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে আ.লীগ

মোহাম্মাদ আশিক হোসেন রিপোর্টার :
  • আপডেটের সময় : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১২৬ টাইম ভিউ

যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বের যে তাপপ্রবাহ বেড়ে চলছে, তার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন। তিনি প্রত্যেককে একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ।

রবিবার (৭ জুলাই) রাজধানীর মিরপুরে ৮ নম্বর ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মধ্যে ৫০০ গাছের চারা বিতরণকালে এসব কথা বলেন তিনি।

শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য আগা খান মিন্টু, প্রফেসর এম এ হামিদ, সাবেক সাংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক সাবিনা আক্তার তুহিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এবিএম মাজহারুল আনাম, উপ-প্রচার সম্পাদক ইকবাল হোসেন তিতু, আবুল হাসনাতসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিট আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর