রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী দেশে-বিদেশে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী, ‘জাসদের দাবি সঠিক নয়’: সাখাওয়াত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু তাহসিফ হত্যা মামলা: দীপকে পুনরায় তিন দিনের রিমান্ডে পাঠালেন আদালত ​ত্যাগ ও পরিচ্ছন্ন ইমেজে শীর্ষে জিয়া : দারুস সালাম থানা যুবদলে নতুন সম্ভাবনার আশা কেরানীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা তাজুল গ্রেফতার নির্বাচনী ডামাঢোলে সরগরম সৈয়দকাঠী,ভোটের মাঠে নতুন সমীকরণ,কে হবেন আগামীর চেয়ারম্যান? মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের

ফিলিস্তিনের পক্ষে দেওয়া একটি পোস্টে লাইক দেয়ায় স্কুলশিক্ষক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১০৮ টাইম ভিউ

ভারতের মুম্বাইয়ের পারভীন শেখ নামে এক স্কুলশিক্ষককে বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের পক্ষে দেওয়া একটি পোস্টে ‘লাইক’ দেওয়ার জেরে তাকে বরখাস্ত করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পারভীন শেখ সোমাইয়া স্কুলের অধ্যক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হামাসপন্থী’, ‘ইসলামপন্থী’ ও ‘হিন্দুত্ববিরোধী’ লেখার প্রতি সমর্থন জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সোমাইয়া স্কুল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, সামাজিক মাধ্যমে পারভিন শেখের কর্মকাণ্ড ‘স্পষ্টভাবে আমাদের লালিত মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ’ নয়। সুতরাং ‘গভীর উদ্বেগ’ ও ‘সতর্ক বিবেচনার’ পর তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বরখাস্তের বিষয়ে জানতে চাইলে পারভিন শেখ এনডিটিভিকে বলেন, ‘এই সিদ্ধান্ত অন্যায়। ম্যানেজমেন্টের কাছ থেকে বরখাস্তের নোটিশ পাওয়ার আগেই সোশ্যাল মিডিয়া থেকে আমার পদত্যাগের খবর জেনে আমি হতবাক হয়েছি।

এনডিটিভি জানিয়েছে, পারভীন শেখ প্রায় ১২ বছর ধরে সোমাইয়া স্কুলের সঙ্গে যুক্ত ছিলেন। সাত বছর আগে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। পারভীন শেখের লিংকডইন প্রোফাইল অনুসারে, শিক্ষা ক্ষেত্রে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তার।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর