বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সংবিধানে শিক্ষা ও চিকিৎসার অধিকার নিশ্চিতের আলোচনা আগামী বছর গ্রিডে যুক্ত হচ্ছে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তার রদবদল শ্রমিকদের কাজে ফেরার আহ্বান গার্মেন্টস মালিকদের বরগুনায় যৌন নিপীড়ন থেকে বাচতে চলন্ত অটো থেকে লাফ দিল দ্বাদশ শ্রেণীর ছাত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বছরে ১৫৪ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন শ্রমিকদের আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকলে দায় সরকারের: নাহিদ ইসলাম দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট শুরু

ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৭০ টাইম ভিউ

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। শনিবার (১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (২ নভেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম)

২২ ক্যারেট সোনার দাম: ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা

২১ ক্যারেট সোনার দাম: ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা

১৮ ক্যারেট সোনার দাম: ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা

সনাতনী পদ্ধতির সোনার দাম: ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা

বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে।

এর আগে, সর্বশেষ ৩০ অক্টোবর ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৯৬ টাকা নির্ধারণ করেছিল বাজুস। যা কার্যকর হয়েছিল ৩১ অক্টোবর থেকে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৭৩ বার সমন্বয় করা হলো সোনার দাম এর মধ্যে ৫০ বার বেড়েছে, আর ২৩ বার কমেছে। গত বছর ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।

অন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

বর্তমানে ২২ ক্যারেট রুপা ভরিপ্রতি বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকা,

২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা,

১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা,

সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৯ বার সমন্বয় করা হয়েছে এর মধ্যে ৬ বার বেড়েছে, আর ৩ বার কমেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর