শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: আগে জানত না বাংলাদেশ, তথ্য চেয়ে সৌদিকে চিঠি মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা : প্রধানমন্ত্রী রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা কারাগারে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াত আমিরের “শিল্পী সমাজের প্রতি দর্শকের আস্থার সংকট, নাকি রাজনীতির অদৃশ্য প্রভাব ?” জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ফ্যামিলি কার্ড প্রকল্পে কেনাকাটায় অনিয়মের অভিযোগ হাসনাতের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭

বন্ধ হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ৬৬ টাইম ভিউ

ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২৪ নভেম্বর) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ বিকেল ৪টার পর থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রম বন্ধ থাকবে।

সবশেষে ভোটার হালনাগাদ অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সংস্থাটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর