শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

বান্দরবানে দুপক্ষের গোলাগুলিতে নিহত ৮

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৩৬ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : বান্দরবানের রোয়াংছ‌ড়ির খামতামপাড়া এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র পক্ষের গোলাগু‌লিতে আটজন নিহত হ‌য়ে‌ছেন। শুক্রবার দুপুরে খামতামপাড়া থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সশস্ত্র আরেক পক্ষের গোলাগুলি হয়। প‌রে‌ আজ সকালে সেখা‌নে গি‌য়ে জলপাই রঙের পোশাক পরা আটজনের মরদেহ দেখ‌তে পে‌য়ে তারা পু‌লিশে খবর দেন। এরপর পু‌লিশ ঘটনাস্থ‌ল থেকে মরদেহগুলো উদ্ধার ক‌রে।এদিকে কেএনএফ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, তাদের গ্রুপের সাত সদস্যকে হত্যা করা হয়েছে। নিহত সাত সদস্য হলো ভান দু বম, সাং খুম, সান ফির খাং বম, বয়রেম বম, জাহিম বম, লাল লিয়ান বম ও লালঠা জার বম। তবে নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

রোয়াংছ‌ড়ি থানার ওসি আবদুল মান্নান জানান, খামতামপাড়া এলাকা থে‌কে আটজনের গু‌লি‌বিদ্ধ মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। তাদের লাশগুলো জেলা সদর হাসপাতালের ম‌র্গে পাঠানো হয়েছে।

এ ছাড়া খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম। তিনি বলেন, ‘পাহাড়ের দুটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে কী নিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটেছে, তা তদন্ত না করে বলা যাচ্ছে না। আমরা তদন্ত করছি। ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর