সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় একই পরিবারের ৩ জনের মৃত্যুদণ্ড

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১০৫ টাইম ভিউ
ময়মনসিংহে কৃষক হত্যা মামলায় একই পরিবারের ৩ জনের মৃত্যুদণ্ড

জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের ফুলপুর উপজেলার কৃষক আশ্রাব আলী হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মোহাম্মদ আকরাম হোসেন।মৃত্যুদণ্ড পাওয়ারা হলেন- নূর হোসেন, সহিদুল এবং উজ্জ্বল মিয়া। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ারা হলেন- সোহরাব আলী, স্বরূপা খাতুন এবং রেহানা খাতুন।

মামলার বরাতে পিপি আকরাম হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি সকালে পূর্ব পরিকল্পিতভাবে আশ্রাব আলীকে দেশি অস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন আশ্রাব আলীর ছেলে জুলহাস ছয়জনকে আসামি করে ফুলপুর থানায় হত্যা মামলা করেন বলে জানান তিনি।

১৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে নূর হোসেন, সহিদুল ও উজ্জ্বলকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ত্রিশ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান পিপি আকরাম।

এ ছাড়া একই মামলার আসামি সোহরাব, স্বরূপা ও রেহানাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর