শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিচারপতি নিয়োগের ক্ষমতা ফের যাচ্ছে সরকারের হাতে পাকিস্তানের ইসলামাবাদে ৩০ দিনের জন্য গণপরিবহন ভাড়া ফ্রি ঘোষণা চাইলে যুক্তরাষ্ট্র খুব সহজেই হরমুজ প্রণালি চালু করতে পারবে: ট্রাম্প দেশে ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর থার্ড টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি জ্বালানির তেলের দাম নিয়ে নতুন সিদ্ধান্তের কথা ভাবছে সরকার মেয়ে জাইমাকে নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে সিনেমা হলে প্রধানমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল দোকান-বিপণি বিতান ১১টা-৮টা খোলা রাখতে চায় মালিক সমিতি অধ্যাদেশ বাতিল-স্থগিতের সুপারিশে ক্ষুব্ধ ও হতাশ টিআইবি

পর্বতারোহীদের স্বীকৃতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৫ টাইম ভিউ
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সমীপে খোলা চিঠি

পর্বতারোহণ ও এক্সট্রিম স্পোর্টসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি লিখেছেন এক এভারেস্ট জয়ী পর্বতারোহী। এতে ক্রীড়া ভাতা ও স্পোর্টস কার্ডের আওতায় অন্তর্ভুক্তির দাবি জানানো হয়েছে।

দেশের ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক নানা ইতিবাচক উদ্যোগের প্রেক্ষাপটে পর্বতারোহণসহ এক্সট্রিম স্পোর্টসকে রাষ্ট্রীয় স্বীকৃতির আওতায় আনার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি দিয়েছেন এভারেস্ট জয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। চিঠিতে তিনি সরকারের ক্রীড়া ভাতা ও স্পোর্টস কার্ড উদ্যোগকে সাধুবাদ জানালেও এ খাতে পর্বতারোহীদের অন্তর্ভুক্ত না করায় হতাশা প্রকাশ করেছেন।

চিঠিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সরকার প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য মাসিক ভাতা ও স্পোর্টস কার্ড চালু করেছে, যা তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের জন্য আশাব্যঞ্জক পদক্ষেপ। তবে পর্বতারোহণ ও এন্ডুরেন্স স্পোর্টস এই তালিকার বাইরে থাকায় এ খাতের ক্রীড়াবিদরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি করা হয়েছে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে লেখক জানান, তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে এভারেস্ট জয় করেছেন, যা আন্তর্জাতিক পরিসরে বিরল কৃতিত্ব হিসেবে বিবেচিত। এছাড়া হিমালয়ের দুর্গম ট্রেইলসহ বিভিন্ন উচ্চতার পর্বতশৃঙ্গে দেশের পতাকা উড়িয়েছেন। তবুও রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তার অভাব তাদের জন্য বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।

চিঠিতে আরও বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশে পর্বতারোহীদের সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয় এবং তাদের আর্থিক সহায়তাও দেওয়া হয়। অথচ বাংলাদেশে এই খাত এখনো অবহেলিত। ফলে অনেক তরুণ পর্বতারোহী আগ্রহ হারিয়ে ফেলছেন এবং সম্ভাবনাময় এই ক্রীড়াক্ষেত্র ধীরে ধীরে পিছিয়ে পড়ছে।

এছাড়া সংশ্লিষ্ট সংগঠনের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। লেখকের দাবি, পর্বতারোহণ সংশ্লিষ্ট সরকারি প্ল্যাটফর্মের কার্যক্রম দৃশ্যমান নয় এবং এ বিষয়ে স্বচ্ছতা প্রয়োজন।

চিঠির শেষাংশে পর্বতারোহণ ও এক্সট্রিম স্পোর্টসকে ক্রীড়া ভাতা, স্পোর্টস কার্ডসহ রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশের তরুণরা আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য এনে দিতে সক্ষম হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর