রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

মিরপুরে মিস ফায়ারিংয়ে পুলিশ সদস্য আহত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

 রাজধানীর মিরপুর পুলিশ লাইন্সে অস্ত্রাগারে মিস ফায়ারিংয়ে আল আমিন (৩০) নামে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আহত আল আমিন দারুসসালাম থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত। কোটাবিরোধী আন্দোলনের সময় থানার সব অস্ত্র মিরপুর পুলিশ লাইন্সে জমা দেওয়া হয়।

দুপুরে অস্ত্র নিতে সেখানে যান আল আমিনসহ অনেক সদস্য। অপর এক পুলিশ সদস্যের বন্দুকে মিস ফায়ার হয়ে আল আমিন আহত হন। তার পেটের বাঁ পাশে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেকে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর