সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

মোবাইলে ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে : আইএসপিএবি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৩০ টাইম ভিউ

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক বলেছেন, দেশে মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে। রোববার (৪ জুলাই) দুপুরে তিনি এ কথা বলেন।

এমদাদুল হক বলেন, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করার কোনো নির্দেশনা এখনও আসেনি। সে কারণে মোবাইল ইন্টারনেট বন্ধ হলেও ব্রডব্যান্ড ইন্টারনেট চালু থাকবে। তবে সোশ্যাল মিডিয়াগুলো বন্ধ থাকতে পারে। আমাদের দিক থেকে বলতে পারি, ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হবে না।

এদিকে রোববার দুপুর ১টা থেকে মোবাইল অপারেটর কোম্পানিগুলো ফোরজি নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেটের আইআইজি অপরেটররা ফেসবুক, হোয়াটঅ্যাপ এবং ইনস্টাগ্রামের ক্যাশ সার্ভারগুলো ডাউন করে দিয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ায় গত ১৭ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায়। পাঁচ দিন পর ২৩ জুলাই রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। পরে ২৮ জুলাই বিকেল ৩টা থেকে সারা দেশে চালু হয়

মোবাইল ইন্টারনেট সেবা। যদিও ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ব্যবহার করা যায়নি। এরপর ৩১ জুলাই ইন্টারনেট স্বাভাবিক অবস্থায় ফেরে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর