শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তাহসিফ হত্যা মামলা: দীপকে পুনরায় তিন দিনের রিমান্ডে পাঠালেন আদালত ​ত্যাগ ও পরিচ্ছন্ন ইমেজে শীর্ষে জিয়া:দারূসসালাম থানা যুবদলে নতুন সম্ভাবনার আশা কেরানীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা তাজুল গ্রেফতার নির্বাচনী ডামাঢোলে সরগরম সৈয়দকাঠী,ভোটের মাঠে নতুন সমীকরণ,কে হবেন আগামীর চেয়ারম্যান? মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের জামায়াতকে রুখে দিতে না পারলে দেশে আরও একটি বিপর্যয় হবে: নুর আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতেই পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী টেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে মৃত্যু ১, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ১৪২ টাইম ভিউ

যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে একজনের মৃত্যু এবং আরও ৬ জন আহত হয়েছে। নিউইয়র্ক অঙ্গরাজ্যের রোচেস্টার সিটির একটি পার্কে স্থানীয় সময় রোববার এই ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

রচেস্টার পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে হামলার খবর পেয়ে তারা ম্যাপলউড পার্কে পৌঁছান। সেখানে এলোপাতাড়ি গোলাগুলির ঘটনা ঘটেছে। অনেকেই সেখানে গুলিবিদ্ধ হয়েছেন।

ক্যাপ্টেইন গ্রেগ বেলো বলেন, গোলাগুলিতে প্রাপ্তবয়স্ক একজন নিহত হয়েছেন। তার বয়স ২০য়ের কোঠায়। এছাড়া আরও একজন গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক। অপর পাঁচজন সামান্য আঘাত পেয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই গোলাগুলির ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ। যে স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে ঠিক সেখানেই একটি পার্টি হচ্ছিল বলে জানা গেছে। বেশ কয়েকটি এলাকার পুলিশ সদস্যরা গোলাগুলির খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছান।

বেলো বলেন, এই মুহূর্তে আমরা ঠিক জানি না যে কতজন ব্যক্তি গুলি চালিয়েছিল। এখানে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমরা কথা বলে ঘটনার তদন্ত করছি।
এখনো পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করেনি পুলিশ। কারও কাছে গোলাগুলির ঘটনার কোনো ভিডিও থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। উত্তরপশ্চিমাঞ্চলীয় ম্যানহাটন থেকে প্রায় ৩৪০ মাইল দূরে অবস্থিত রোচেস্টার শহরটি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর