রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

রাজধানীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রিকশাচালকদের মিছিল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১০৮ টাইম ভিউ

ঘুষ, দুর্নীতি ও লুটপাট বন্ধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ রিকশা শ্রমিকরা। শুক্রবার বিকেলে রাজধানীর আরামবাগ থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি কাকরাইলের দিকে আসতে চাইলে নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে আটকে দেয় পুলিশ।এ সময় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে শ্রমিকরা বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে শ্রমজীবী মানুষরা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে।

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানিয়ে তারা বলেন, সরকার সাধারণ মানুষের বাকস্বাধীনতার পাশাপাশি বেঁচে থাকার অধিকারটুকুও কেড়ে নিচ্ছে। আমরা রাজনীতি বুঝি না। আমরা দু’বেলা ডাল-ভাত খেয়ে বাঁচতে চাই। সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আমাদের বেঁচে থাকার অধিকারও কেড়ে নেয়া হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর