রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

রাজধানীতে পুলিশ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়ায় পণ্ড বিএনপির পদযাত্রা কর্মসূচি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২১৯ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় পণ্ড হয়ে গেছে ঢাকা দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচি। আজ মঙ্গলবার (২৩ মে) দুপুর ২টায় ধানমন্ডিতে বাংলাদেশ মেডিক্যাল কলেজের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়।

পদযাত্রা কর্মসূচিটি সাত মসজিদ রোড, রাইফেল স্কয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্সল্যাব, বাটা সিগন্যাল ও কাঁটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হওয়ার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকাল ৪টার কিছু আগে পদযাত্রা নিয়ে নেতাকর্মীরা সিটি কলেজের সামনে পৌঁছালে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে এবং পুলিশ বিএনপির নির্বাহী কমিটির সদস্য রবিউল ইসলাম রবিসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।

উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদে এ কর্মসূচি পালন করছে বিএনপি।

মিছিলকারীরা বিআরটিসির বাসে আগুন দিয়ে বেশকিছু গাড়ি ভাঙচুর করে। এছাড়া ধানমন্ডি ৩ নম্বর ক্রসিং রোডের পুলিশ বক্স ভাঙচুর করে। এ দিকে সায়েন্সল্যাব এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগের মহড়া চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর