রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ টাইম ভিউ
রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার
ছবি-সংগৃহীত

রাজধানীর পৃথক স্থান থেকে ৪ মরদেহ উদ্ধার করেছে লালবাগ, শাহবাগ এবং আদাবর থানা পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেলের মধ্যে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, লালবাগ এলাকার একটি বাসা থেকে সকাল সাড়ে ১১টার দিকে নিম্ন আদালতের আইনজীবী আনোয়ার হোসেনের (৪৩) মরদেহ উদ্ধার করা হয়। তিনি শহীদনগর ৩ নম্বর লেনের ১০/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

এদিন দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান ও হাইকোর্ট মাজারের কাছে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের একজনের বয়স আনুমানিক ৬৫ ও অন্যজনের ৪৫ বছর। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে, জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পথচারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাইকোর্ট মাজার ও জাতীয় ঈদগাহের কাছে ফুটপাত থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। দুই ব্যক্তিকে ভবঘুরে বলে মনে হয়েছে। তাদের পরিচয় শনাক্ত করতে সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) একটি ফরেনসিক দলকে জানানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে, বলেন তিনি।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, ১ সেপ্টেম্বর আনোয়ার ওই বাসার একটি কক্ষ ভাড়া নেন। তিনি সেখানে একাই থাকতেন।

এই পুলিশ কর্মকর্তা জানান, সকালে এক প্রতিবেশী ওই কক্ষ থেকে দুর্গন্ধ পান। সামান্য ধাক্কা দিতেই দরজা খুলে যায়। ভেতরে তাকিয়ে তিনি আনোয়ারের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে তিনি পুলিশকে জানান। আনোয়ারের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গোয়ালগাঁও গ্রামে। তার বাবার নাম আবদুল মজিদ।

জামিল বলেন, আনোয়ার মেঝেতে বিছানা পেতে ঘুমাতেন এবং সেখানেই তার মরদেহ পাওয়া যায়। তার মরদেহ পচতে শুরু করেছিল। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, অসুস্থতাজনিত কারণে দুই-তিন দিন আগে আনোয়ারের মৃত্যু হয়েছে।

আনোয়ারের পরিবারের সদস্যদের ভাষ্য, জজ কোর্টের আইনজীবী হলেও নিয়মিত আদালতে যেতেন না। তিনি হতাশায় ভুগতেন এবং মাদকাসক্ত ছিলেন। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এদিকে রাজধানীর আদাবরের একটি খাল থেকে নারীর খণ্ডিত মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে আদাবর-১০ এলাকার বালুর মাঠের কাছে খালে মরদেহের কয়েকটি অংশ ভাসতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথা ও একটি হাতসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, খাল থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধারের বিষয়টি আমরা জানতে পেরেছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর