সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১১৬ টাইম ভিউ

রাজধানীর ওয়ারী ও ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের মধ্যে একজন নারী মাদক কারবারি রয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, কলিমা আক্তার ওরফে রোজি (৩০) ও মো. তানজিল (৩২)। ডিএনসি কর্মকর্তারা বলছেন, ধরন পাল্টেছে মাদক ব্যবসায়ীরা। নতুনরূপে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা আসছে রাজধানী ঢাকায়। শুক্রবার (৪ অক্টোবর) ডিএনসির ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মামুন এসব তথ্য জানান।

তিনি জানান, গত বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানীর ওয়ারী ও ডেমরা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা বিক্রির সময় ৫০ পিস ইয়াবাসহ বংশাল ও ওয়ারী এলাকার চিহ্নিত মাদককারবারি মো. তানজিলকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য ও জব্দ ইয়াবার উৎস সন্ধানকালে কক্সবাজারের টেকনাফ কেন্দ্রিক মাদক ব্যবসায়ীদের একটি নতুন চক্রের সন্ধান পাওয়া যায়। পরে ক্রেতা সেজে ডেমরার বামৈল এলাকা থেকে চক্রের এক নারী সদস্য কলিমা আক্তার ওরফে রোজিকে আটক করা হয়। পরে তার ভাড়া করা বাসায় তল্লাশি করে ওয়ারড্রবের ড্রয়ার থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোজি জানিয়েছেন, আগে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের সীমান্ত থেকে ইয়াবা ও আইস ঢাকার মাদক কারবারিদের কাছে বাহক দিয়ে পৌঁছে দেওয়া হতো। সাম্প্রতিককালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযান ও চেকপোস্টে বিপুল পরিমাণ ইয়াবা ও আইস জব্দ করা হয়। এসব কারণে কক্সবাজারের মাদক কারবারিরা কৌশল বদলেছে। তারা ইয়াবা এনে রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরাসহ বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া সেজে অবস্থান নেয়। ঢাকায় চিকিৎসা ও হকারি ব্যবসাসহ বিভিন্ন কারণ দেখিয়ে তারা ঢাকায় অবস্থান করে এবং নিয়মিত অবস্থান পরিবর্তন করে। রাজধানীর মাদক কারবারিরা কক্সবাজারের মাদক ব্যবসায়ীদের কাছে টাকা পৌঁছে দিলে, তারা এসব কারবারিদের মাধ্যমে রাজধানীর ব্যবসায়ীদের কাছে ইয়াবা পৌঁছে দেয়। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।

গ্রেপ্তারকৃত অপর আসামি মো. তানজিলের বিরুদ্ধে ওয়ারী ও সুত্রাপুর থানায় আরও ৩টি মাদক মামলা রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর