বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

রাজধানীর পল্লবীতে দুই সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭৪ টাইম ভিউ

রাজধানীর পল্লবীতে দুই সন্তানকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাদের বাবার বিরুদ্ধে। এ সময় ওই ব্যক্তি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। পরে ঘাতক বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) পল্লবীর হাজিরটেক এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। শিশু দুটি নাম জানা যায়নি। বড় শিশুটির বয়স সাত ও ছোটটির বয়স পাঁচ বছর। আর ঘাতক বাবার নাম মো. আহাদ (৪০)।পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল এসব তথ্য নিশ্চিত করে জানান, শনিবার সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে গলাকেটে হত্যা করা হয়েছে। পরে ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে পুলিশ ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এসআই মাজেদুল আরও বলেন, আমাদের প্রাথমিক ধারণা, ঘাতক বাবা আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কাটেন। তাদের হত্যা করার পর নিজের গলায় ছুরি লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এই ঘটনায় ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর