বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচার চায় শিবির চট্টগ্রামের ঘটনায় বিক্ষোভের ডাক ছাত্রদলের হাত ট্রিগারেই আছে, প্রতিরক্ষা বাহিনীও সম্পূর্ণ প্রস্তুত: ইরান সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর চলতি বছর মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ : আইএমএফ বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী গ্রাফিতিতে ‘গুপ্ত’ লেখা নিয়ে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পুরোনো ভাড়াই বহাল

রাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৭০ টাইম ভিউ

রাজধানীর মিরপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী ও শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। গতকাল রবিবার (২৪ নভেম্বর) সকালে মিরপুর-১১ এর সি ব্লকের একটি টিনশেড বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- রঙমিস্ত্রি আব্দুল খলিল (৪০), তার স্ত্রী রুমা আক্তার (৩২), ছেলে আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০) ও ইসমাইল (৪), পাশের ভাড়াটিয়া গার্মেন্টসকর্মী মো. শাহজাহান (২৫) ও তার স্ত্রী স্বপ্না আক্তার পারভিন (২২)।

গার্মেন্টসকর্মী শাহজাহান জানান, ভোর আনুমানিক চারটার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনে দেখেন তাদের শরীরে আগুন লেগে গেছে।তিনি আরও জানান, বাসায় কোনো গ্যাস সিলিন্ডার নেই। দুই দিন আগে রাস্তার পাশ দিয়ে যাওয়া গ্যাস লাইনে হঠাৎ আগুন জ্বলে উঠেছিল। ওই লাইন লিক হয়ে ঘরের ভেতর গ্যাস জমে বিস্ফোরণ ঘটতে পারে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, খলিলের ৯৫, রুমার ২০, ইসমাইলের ২০, আব্দুল্লাহর ৩৮ , মোহাম্মদের ৩৫, শাহজাহানের ৬ ও স্বপ্নার শরীরের ১৪ শতাংশ পুড়ে গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর