সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

রাজধানীর মোহাম্মদপুরে বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি থামিয়ে ১২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৯৬ টাইম ভিউ

রাজধানীর মোহাম্মদপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি থামিয়ে চাপাতি-ছুরি দেখিয়ে ১১ লাখ ৮৫ হাজার টাকা ও ১৭ হাজার টাকার একটি চেক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সকাল ১০টার দিকে মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড এলাকায় এ ঘটনা ঘটেছে। মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, রোববার সকাল ১০টার দিকে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় নেসলে কোম্পানির একটি গাড়িতে করে টাকা নিয়ে ব্যাংকে যাওয়ার সময় এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ঘটনার সময় চালকের সঙ্গে ওই গাড়িতে থাকা নেসলের মোহাম্মদপুর এলাকার হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তারা অফিস থেকে টাকা নিয়ে বেরিয়েছিলেন সকাল ৯টা ৪০ মিনিটে। ভাঙাচোরা রাস্তা আর যানজটের কারণে মোহাম্মদপুর হাউজিং এলাকায় নেসলের গাড়িটি ধীরগতিতে যাচ্ছিল।

তিনি বলেন, এর মধ্যে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে পেছন থেকে একটি মোটরসাইকেলে তিনজন এসে আমাদের গাড়ির সামনে পড়ে যায়। তখনই আরেকটি মোরটসাইকেলে তিনজন আসলে ছয়জন মিলে চাপাতি, বড় রামদা আর ছুরি বের করে প্রথমে গাড়ির লুকিং গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে চাপাতির উল্টা পিঠ দিয়ে গাড়িতে এলোপাতাড়ি আঘাত করতে থাকলে আমার হাতও জখম হয়। আমি কাত হয়ে গেলে আমার পকেটের টাকা এবং ব্যাগে থাকা অফিসের ১১ লাখ ৮৫ হাজার ৮০ টাকা ও একটি ১৭ হাজার টাকার চেক নিয়ে তারা পালিয়ে যায়।

পুলিশ পরিদর্শক মো. হাফিজুর রহমান বলেন, ঘটনা শোনার পর আমরা ঘটনাস্থলে একটি টিম পাঠিয়ে দেই। অপরাধীদের ধরতে আশপাশের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিও সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, এই ঘটনায় এখনও প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ আসেনি, তবে বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর