সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য

রাজধানীর হাসপাতালে আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় কারাগারে

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৮৭ টাইম ভিউ
রাজধানীর হাসপাতালে আড়াই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, ওয়ার্ড বয় কারাগারে

রাজধানীর ডেমরায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মায়ের পাশ থেকে আড়াই বছরের এক কন্যাসন্তানকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত হাসপাতালের ওয়ার্ড বয় নুর নবীকে (২০) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের পরদিন শুক্রবার (২৯ মে) ডেমরার সারুলিয়া এলাকার ‘শামসুল হক জেনারেল হাসপাতালে’ এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটির মা ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদের ছুটির কারণে সে সময় ওই ওয়ার্ডে অন্য কোনো রোগী ছিলেন না।

ঘটনার দিন শিশুটি মায়ের কোল থেকে হাসপাতালের রিসিপশনের কাছে গেলে ওয়ার্ড বয় নুর নবী তাকে জোরপূর্বক পাশের একটি ওয়েটিং রুমে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণচেষ্টার সময় কয়েকজন বিষয়টি দেখে ফেলেন এবং হাতেনাতে নুর নবীকে আটক করেন। পরে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। নুর নবীকে আটকে রাখার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসনাত খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার (৩১ মে) আসামিকে আদালতে হাজির করা হলে সে অপরাধ স্বীকার করে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় শুক্রবার গভীর রাতেই শিশুটির বাবা বাদী হয়ে ডেমরা থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত নুর নবীর বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার সিন্নিরচর গ্রামে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর