শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় আরও ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২০০ টাইম ভিউ

অনলাইন ডেক্স : রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। তারা জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ জনে। বুধবার (২ আগস্ট) জেলার সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন এ তথ্য জানান।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রাজবাড়ীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া ১৫ জনের মধ্যে সদর হাসপাতালে ৮ জন, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ২ জন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ৫ রোগী ভর্তি হয়েছেন।

এছাড়াও গত জানুয়ারি মাস থেকে আগস্ট ১ তারিখ পর্যন্ত ৩১৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২৭৩ জন রোগী সুস্থ হয়েছেন। বাকি ৪১ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, এখনও এক থেকে দুই মাস ডেঙ্গুর প্রকোপ থাকবে। জেলার সবগুলো উপজেলাতেই ডেঙ্গু রোগী রয়েছে। এখন জেলা থেকেই মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে। তাই নিজেদেরকে সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না, বাড়ির আঙিনা পরিস্কার রাখতে হবে।

তিনি আরও বলেন, জেলার হাসপাতালগুলোতে ডেঙ্গুর চিকিৎসা দেওয়া হচ্ছে। ৫০ টাকা দিয়ে সরকারি হাসপাতাল গুলোতে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর