রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
যারা পরাজিত হয়েছে তারা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী দেশে-বিদেশে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী, ‘জাসদের দাবি সঠিক নয়’: সাখাওয়াত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু তাহসিফ হত্যা মামলা: দীপকে পুনরায় তিন দিনের রিমান্ডে পাঠালেন আদালত ​ত্যাগ ও পরিচ্ছন্ন ইমেজে শীর্ষে জিয়া : দারুস সালাম থানা যুবদলে নতুন সম্ভাবনার আশা কেরানীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা তাজুল গ্রেফতার নির্বাচনী ডামাঢোলে সরগরম সৈয়দকাঠী,ভোটের মাঠে নতুন সমীকরণ,কে হবেন আগামীর চেয়ারম্যান? মরিশাসে ভারী কাচের বাক্স চাপায় তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর ও অসত্য দাবি করে নিন্দা জামায়াতের

রাশিয়ার বেলগোরোড অঞ্চলে হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে সোমবার বিমান হামলায় সাতজন নিহত ও অন্তত ৩৫ জন আহত হয়েছে। বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ এই হামলার জন্য ইউক্রেনীয় বাহিনীকে দায়ী করে জানান, ড্রোন দিয়ে এ হামলা হয়েছে এবং একটি মাংস উৎপাদনকেন্দ্রে শ্রমিকদের পরিবহনের পাশাপাশি একটি ব্যক্তিগত গাড়ি আঘাতপ্রাপ্ত হয়েছে।

গ্ল্যাডকভ বলেন, বেলগোরোড অঞ্চলের আরো কয়েকটি স্থানেও গত ২৪ ঘণ্টায় হামলা হয়েছে, আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

গণমাধ্যমটি বলেছে, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে বেলগোরোড অঞ্চলটি প্রায়ই ইউক্রেনীয় বাহিনীর লক্ষ্যবস্তু হয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা ঘটেছে ডিসেম্বরে। তখন বেলগোরোড শহরে একটি ড্রোন ও রকেট হামলায় ২৫ জন নিহত এবং আরো ১০০ জন আহত হয়েছিল।

মার্চ মাসে গ্ল্যাডকভ বলেছিলেন, কর্তৃপক্ষ ইউক্রেনকে দোষারোপ করা গোলাবর্ষণের পর শহর ও বিস্তীর্ণ অঞ্চল থেকে ৯ হাজার শিশুকে সরিয়ে নেওয়া হবে।

এদিকে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বেলগোরোড অঞ্চলের সীমান্তবর্তী উত্তর সুমি অঞ্চলে গত রাতে বোমাবর্ষণে একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় চার লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে সকালের মধ্যে বিদ্যুৎ আংশিকভাবে পুনরুদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার (আইএসডাব্লিউ) অনুসারে, রাশিয়া উত্তর-পূর্ব ইউক্রেন এবং খারকিভ শহরের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযানের প্রস্তুতি হিসেবে বেলগোরোড, কুরস্ক ও ব্রায়ানস্ক অঞ্চলে সেনা মোতায়েন করছে। ইউক্রেনের এক সামরিক পর্যবেক্ষকের উদ্ধৃতি দিয়ে আইএসডাব্লিউ বলেছে, রুশ সামরিক বাহিনী প্রায় ৫০ হাজার সদস্য সংগ্রহ করেছে। ইউক্রেনের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন, রাশিয়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলের জন্য হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে, তারা অ-কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুকরণে ক্ষেপণাস্ত্র মহড়ার প্রস্তুতি শুরু করেছে। কৌশলগত পারমাণবিক অস্ত্র হলো ছোট পারমাণবিক যুদ্ধাস্ত্র ও সরবরাহ ব্যবস্থা, যা যুদ্ধক্ষেত্রে বা সীমিত হামলার জন্য ব্যবহার করা হয়।

বার্তা সংস্থা তাস জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই মহড়া ‘অদূর ভবিষ্যতে’ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে এবং এতে ক্ষেপণাস্ত্র গঠনের পাশাপাশি বিমান ও নৌবাহিনী জড়িত থাকবে। অন্যদিকে মন্ত্রণালয় বলেছে, ‘রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে কিছু পশ্চিমা কর্মকর্তাদের উসকানিমূলক বিবৃতি ও হুমকির প্রতিক্রিয়ায় মহড়া অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।’

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর