রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

রূপনগরে কিশোর গ্যাং আলামিন গ্রুপের লিডারসহ গ্রেপ্তার ৮

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১০৯ টাইম ভিউ

রাজধানীর রূপনগর এলাকায় অভিযান পরিচালনা করে আলোচিত কিশোর গ্যাং ‘আলামিন গ্রুপে’র লিডার মো. আলামিন শেখসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। সোমবার (১৩ মে) রাতে রূপনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে র‍্যাব-৪।

বাকি গ্রেপ্তাররা হলেন- মো. মাসুদ রানা (২২), মো. সিয়াম হোসেন ওরফে আকাশ (২৩), নুর নওশাদ (২১), মো. রবিন (২২), মো. রিয়াদ শেখ (১৯), মো. লাভলু (২০) ও মো. সিজান (২০)।

মঙ্গলবার (১৪ মে) র‌্যাবের মিডিয়া শাখার সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর রূপনগর এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। যার মধ্যে কিশোর গ্যাং ‘আলামিন গ্রুপে’র লিডারসহ ২০/৩০ জনের সক্রিয় সদস্য রয়েছে। এই গ্যাংয়ের সদস্যরা রুপনগরের আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটেজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং ‘আলামিন গ্রুপে’র লিডার মো. আলামিন শেখ তাদের সহযোগীদের নিয়ে এলাকায় চুরি, ছিনতাই এবং চাঁদাবাজি করে আসছিল। কিশোর গ্যাং লিডার আলামিনের বিরূদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মাদক ও মারামারিসহ ৫টি মামলা রয়েছে।গ্রেপ্তার কিশোর অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর