শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বয়ক রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর লন্ডনে নিযুক্ত মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের পোশাক খাতে চলমান আন্দোলনে ৩–৪ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে :বিজিবিএ ট্রেনে আগুন, রেললাইনের পাত খুলে বড় দুর্ঘটনার চেষ্টা বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী টুকু কাদের মোল্লার ফাঁসি নিয়ে প্রধান বিচারপতির মন্তব্যের খবর অসত্য: চিফ প্রসিকিউটর কোন ইউপিতে কবে নির্বাচন? তালিকা প্রকাশ করলো ইসি

লন্ডনে নিযুক্ত মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ
লন্ডনে নিযুক্ত মিয়ানমারের ডিফেন্স অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ যুক্তরাজ্যের
ছবি-সংগৃহীত

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানো হয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) থেকে রায় আসার পর দেশটির বিরুদ্ধে কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছে ব্রিটিশ সরকার। রায়ের পর লন্ডনে মিয়ানমার দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টাকে (ডিফেন্স অ্যাটাশে) বহিষ্কার করেছে দেশটি। তলব করা হয়েছে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে।

এছাড়া এ রায় নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকেরও আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার।

বৃহস্পতিবার আইসিজের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড। মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলায় আইনি লড়াইয়ে আইসিজেতে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানিসহ ১১টি দেশ যুক্ত হয়েছিল। রায়ের পরপরই তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মিয়ানমার সরকারের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে আমরা মিয়ানমারের প্রতিরক্ষা উপদেষ্টাকে বহিষ্কারের নির্দেশ দিচ্ছি।

“রায়ের বিষয় আলোচনার জন্য জরুরি ভিত্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনের আহ্বান জানাচ্ছি।”

লন্ডনে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলবের তথ্য দিয়ে মিলিব্যান্ড বলেন, “আমরা মিয়ানমারের শার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করছি এবং দায়ীরা যাতে জবাবদিহিতার মুখোমুখি হয়, সেটার পদক্ষেপ সামনের দিনগুলোকে ঠিক করব আমরা।

“রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারে তাদের শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভূক্তিমূলক ভবিষ্যতের জন্য সহায়তার ক্ষেত্রে আমরা অবিচল থাকব।”

রায়ের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “এই ধরনের অপরাধ করে যে দায়মুক্ত থাকা যাবে না, আদালতের আদেশের মাধ্যমে সেই পরিস্কার বার্তা যাতে যায়, আমাদেরকে তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

“বছরের পর বছর ধরে রোহিঙ্গারা জঘন্য সহিংসতা, বাস্তুচ্যুতি ও নির্যাতন ভোগ করেছে। মিয়ানমারকে অবশ্য এই রায় মানতে হবে। রায়ের বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের জন্য জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে নিজের দায়িত্ব পালন করতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর