ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা হোসেইনি খামেনেয়ীর ‘দারসে খারেজ ফিকাহ’র (উচ্চতর ফিকাহ পাঠদান) একটি বক্তব্যের অংশ প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে।
মেহের নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইসলামি বিপ্লবের নেতা পবিত্র কুরআনের সুরা নিসার ৭৬ নম্বর আয়াতের কথা স্মরণ করিয়ে দেন, যেখানে বলা হয়েছে: “নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল।”
তিনি বলেন, “যখন শয়তানের মুখোমুখি হবেন, তখন বুক চিতিয়ে দাঁড়াবেন! মাথা উঁচু রাখবেন! তার দিকে ওপর থেকে তাকাবেন! তাকে তুচ্ছজ্ঞান করবেন!”
ইসলামি বিপ্লবের নেতার বক্তব্যের একটি ভিডিও ক্লিপও প্রকাশ করা হয়েছে।