সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য

শুধু স্লোগান নয়, অপতথ্যের বি রু দ্ধে লড়াই চালাতে হবে: ফখরুল

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ টাইম ভিউ

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের যে অপতথ্য বিশ্বব্যাপী ছড়ানো হচ্ছে সেটার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ৩১ দফা কর্মসূচি সবাইকে বোঝানোর তাগিদও দিয়েছেন তিনি। বুধবার (১১ ডিসেম্বর) যুক্তরাজ্য বিএনপির কার্যকরী কমিটির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

যুক্তরাজ্য বিএনপিকে একটি স্যোশাল মিডিয়া সেল গঠনের পরামর্শ দিয়ে মির্জা ফখরুল বলেন, বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে তথ্যপ্রযুক্তিতে পারদর্শী অনেকে আছেন, যারা তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিএনপি ও বাংলাদেশকে সাহায্য করতে চান। তাদের সঙ্গে যোগসাজশ করে আপনাদের সাইবার জগতের যুদ্ধ জোরালো করতে হবে।

এ সময় তিনি জানান, শুধু রাজপথে স্লোগান আর মিছিল করলে হবে না, সাইবার ওয়ারেও নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে। যে ডিভাইসের মাধ্যমে বেশি মানুষের কাছে তথ্য পৌঁছানো যাবে সেগুলো ব্যবহার করতে পরামর্শ দেন তিনি।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, একদলীয় শাসন প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থকেই শেখ হাসিনা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল। পরপর তিনটা নির্বাচন বেআইনিভাবে করেছে আওয়ামী লীগ। মিডিয়া ও সচিবালয় সব দখল নিয়েছিল। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল, আমরা সেটা পার হয়েছি।

মিথ্যা মামলা দিয়ে বেগম খালেদা জিয়াকে হয়রানি করা হয়েছিল জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আল্লাহর রহমতে যে বিচারক খালেদা জিয়ার রায় দিয়েছিলেন তার বাড়ির ভিটা গুঁড়িয়ে দিয়েছে মানুষ। তারেক রহমানকেও হয়রানি করা হয়েছে এভাবে।

ফখরুল বলেন, আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। আমাদের দল হলো নলেজড বেইজড। বংলাদেশে যেটা হয়েছে তা কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের অবদান। তরুণ প্রজন্মের কাছে আমাদের অনেক প্রত্যাশা। যুবকরা রক্ত না দিলে কি শেখ হাসিনা পালাতেন। এটার প্রতিদান দেওয়া সম্ভব না।

বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রব্যবস্থা ও কাঠামোর পরিবর্তনের জন্য আমরা ৩১ দফা দিয়েছি। এটা হচ্ছে নতুন সৃষ্টি নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা রোডম্যাপ। সবার কাছে এই ৩১ দফা তুলে ধরার আহ্বান জানাচ্ছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর