মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের জন‍্য চলচ্চিত্র আহবান আবারও ঢাকায় আলী আজমত, মুস্তাফা জাহিদ ও জাল; একই মঞ্চে জেমস ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড অকালে ঝরে গেল পুকুরে ডুবে সাতক্ষীরার দুই শিক্ষার্থীর জীবন সাতক্ষীরায় সাবেক এমপিসহ আওয়ামীলীগের ৫৪ নেতা কর্মীর নামে মামলা, গ্রেপ্তার-১ দুদকের জিজ্ঞাসাবাদে হাজির হননি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সব নাগরিক সেবা এক কার্ডে পেতে নতুন পরিচয়পত্র তৈরির উদ্যোগ সরকারের ডাকসুতে জিন্নাহ-মালেকের ছবি, এবার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি ঢাকার দুই সিটিতে জামায়াতের প্রার্থী কারা, জানালেন দলটির সেক্রেটারি ‘রাজনৈতিক প্রতিহিংসায় দুদকের অনুসন্ধান’, অভিযোগ আসিফ মাহমুদের

সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১০৫ টাইম ভিউ

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু এক বছর পর কারাগার থেকে মুক্ত হয়েছেন।বুধবার (১০ জুলাই) বকেল সাড়ে ৫টার দিকে জেলা কারাগার থেকে তিনি বের হন।

গত ৩০ জুন সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে জামিন দেয় হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই আদেশের পরিপ্রেক্ষিতে আজ বিকেলে জেলা কারাগার থেকে বের হন মাহমুদুল আলম বাবু।

এর আগে, গত ৮ মে হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চ মাহমুদুল আলম বাবুকে কেন জামিন দেয়া হবে না, এ প্রশ্নে দুই সপ্তাহের রুল জারি করেন। ৩০ জুন ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে তার জামিন দেন হাইকোর্ট। জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ বলেন, ওই আসামিকে হাইকোর্ট থেকে জামিন দেয়ার কাগজটি আজ কারাগারে আসে। এরপর বিকেলে তিনি কারাগার থেকে বের হয়ে যান। হাইকোর্ট তাকে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়ার আগ পর্যন্ত জামিন দিয়েছেন।

উল্লেখ্য, মাহমুদুল আলম বাবু জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চার নম্বর সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান (পরে বহিষ্কৃত) ছিলেন। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে ২০২৩ এর ১৪ জুন রাতে বাবুর নেতৃত্বে দুর্বৃত্তরা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর