সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতার শরীরে ফুটন্ত পানি ঢেলে দিলেন আ. লীগ কর্মী সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় রদবদল শর্ত পূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ: ইরান এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী লালনের মাজারে পাটওয়ারীর ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবার বাড়ল অটোগ্যাসের দাম বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী বরগুনায় সাংবাদিককে গ্রেপ্তার, হাতকড়া ও ডোপ টেস্ট ঘিরে সমালোচনার ঝড় কুমিল্লায় যাত্রা শুরু করল ‘কুমিল্লা ব্লক এন্ড কনস্ট্রাকশন’, লক্ষ্য পরিবেশবান্ধব ও টেকসই নির্মাণ

সালমান মুক্তাদিরের শ্বশুরের প্রতিষ্ঠানসহ ঢাকার চার বারে একযোগে অভিযান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৯ টাইম ভিউ
সালমান মুক্তাদিরের শ্বশুরের প্রতিষ্ঠানসহ ঢাকার চার বারে একযোগে অভিযান
ছবি-সংগৃহীত

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ‘ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’সহ চার প্রতিষ্ঠানে অভিযান চলছে।

শনিবার সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্থাগুলোর সমন্বয়ে ‘বিশেষ অভিযান’ চালানোর কথা জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।আরও যে তিনটি প্রতিষ্ঠানে অভিযান চলছে, তার মধ্যে রয়েছে ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মার্গারিটা লাউঞ্জ।

অভিযোগ অনুসন্ধানে চার দল

সিআইআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কিছু বার, রেস্তোরাঁ, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউজ ও ডিউটি ফ্রি শপে ‘অবৈধ উৎস’ থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ‘ফাঁকি’ এবং ‘অননুমোদিত’ গ্রাহকের কাছে তা সরবরাহের অভিযোগ রয়েছে। সিআইআইডি এ অভিযোগ অনুসন্ধানে চারটি দল গঠন করে।

এসব দলের সঙ্গে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার গভীররাতে দক্ষিণ গুলশানে বন্ডেড ওয়্যারহাউজ টস বন্ড প্রাইভেট লিমিটেডে যৌথ অভিযান পরিচালনা করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

টস বন্ডের চার গুদাম সিলগালা

বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ ‘অননুমোদিত’ দুই গুদামে মজুত রাখার অভিযোগে টস বন্ডের সে দুটির পাশাপাশি দুটি বৈধ গুদামও সিলগালা করা হয়।

এনবিআর কর্মকর্তারা শেখ নূর ইসলামকে ওয়্যারহাউজটির মালিক বললেও ফু-ওয়াং দাবি করেছে, প্রতিষ্ঠানটির সঙ্গে শেখ নূর ইসলাম বা তার পরিবারের কোনো ধরনের সম্পর্ক নেই।

দেশে থাকা মদ ও বারের ব্যবসায় নানা অনিয়মের অভিযোগের পাশাপাশি কানাডায় নূর ইসলাম ও তার পরিবারের নাগরিকত্ব থাকার তথ্য ও সম্পদ মেলার খোঁজ পেয়ে কর আদায়ের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করে আসছিল।

তবে সম্প্রতি ঢাকায় নিউ গিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় ক্ষমতাসীনদের দায়ী করার পর তদন্ত কার্যক্রমের গতি বাড়ে।

ফু-ওয়াংয়ের বক্তব্য

ফু-ওয়াং বলছে, “কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের সঙ্গে শেখ নুর ইসলামের কন্যা দিশা ইসলামের বিয়ে শেখ নুর ইসলাম বা তার পরিবার মেনে নেননি।

“উক্ত বিয়ের পর থেকেই সংশ্লিষ্টদের সঙ্গে শেখ নুর ইসলাম ও তার পরিবারের সকল প্রকার সামাজিক ও পারিবারিক সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর