মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

সিলেটে মাইক্রো-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৭

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২০১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাইক্রোবাস ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা সাতজনে দাঁড়ালো । বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ভোলাগঞ্জ সড়কের সালুটিকর সুন্দ্রগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে।; তারা হলেন: মো. ইদ্রিস আলী (৪০), কাজী আমির উদ্দিন (৫০), মো. কালন মিয়া। তাদের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলায় ও মাইক্রোবাসচালক তাহের ঢাকার রায়ের বাজারের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পর্যটকবাহী একটি মাইক্রোবাসে আট যাত্রী ঢাকার মানিকগঞ্জ থেকে ভোলাগঞ্জের সাদাপাথরে বেড়াতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট-ভোলাগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মহাসড়কের সালুটিকর সুন্দ্রাগাঁও এলাকায় একটি  অটোরিকশার সঙ্গে ওই মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার পাঁচযাত্রী নিহত হন। পরে  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মাইক্রোবাসচালক ও চিকিৎসাধীন থেকে আরও একজনের মৃত্যু হয়।

সিলেট গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, ঘটনাস্থলে পাঁচযাত্রী নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে মাইক্রোবাসচালকও  চিকিৎসাধীন থেকে আরও এক যাত্রী মারা যান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর