বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন : যুক্তরাষ্ট্র-ইসরায়েল আবার হামলা করলে যেভাবে পাল্টা আঘাত হানতে পারে ইরান ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে এসে বিএনপির কর্মী–সমর্থকদের বিক্ষোভের মুখে সেতুমন্ত্রী অনুপস্থিতি মানে নীরবতা নয়’, শিগগিরই ফিরব: শেখ হাসিনা সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে প্রজ্ঞাপন, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে সংযুক্ত হজ করতে দেশ ছাড়ছেন জামায়াতের আমির তদবির বাণিজ্যের অভিযোগে পদ হারালেন শিক্ষামন্ত্রীর এপিএস শেখ রেহানা ৫ আগস্ট সালমান এফ রহমানকে যেসব কথা বলেছিলেন সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইরানের বিপ্লব-পূর্ববর্তী পতাকা নিষিদ্ধ করছে ফিফা

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে প্রজ্ঞাপন, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১২ টাইম ভিউ
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে প্রজ্ঞাপন, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে সংযুক্ত

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা হয়েছে এবং এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।মঙ্গলবার (১৯ মে) এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

এতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্ন বর্ণিত সদস্যদেরকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের নিমিত্ত পুনরাদেশ না দেওয়া পর্যস্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। প্রজ্ঞাপনে ছক করে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাবেক পদ এবং সংযুক্ত পদ উল্লেখ করা হয়েছে। ১৯ মে (আজ) এটি জারি হলেও এর ভূতাপেক্ষ কার্যকারিতা দেখানো হয়েছে ১০ এপ্রিল থেকে।

অপরদিকে অফিস আদেশে বলা হয়, সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্ন বর্ণিত সদস্যদেরকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের নিমিত্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। তদনুসারে তাদের দাখিল করা যোগদানপত্র ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করা হলো।

এছাড়া আরেকটি পৃথক আদেশে এই কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ের যোগদানের তারিখ দেখানো হয়েছে ১০ এপ্রিল। যার আগেরদিন ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করা হয়েছিল। ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।  সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ সচিবালয় উদ্বোধন করেন প্রধান বিচারপতি। এ সময় উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর