রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলিকাণ্ডে মুখ খুললেন আসিফ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর

হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ছয় কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২৩৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক: হাওরে ধান কাটার সময় বজ্রপাতে সুনামগঞ্জের তিন উপজেলায় ছয় কৃষকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৩ এপ্রিল) সকাল ও দুপুরে তাহিরপুর উপজেলা, দোয়ারাবাজার উপজেলা ও ছাতক উপজেলায় পৃথক তিনটি ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুনামগঞ্জে এখন বোরো ধান কাটার মৌসুম চলছে। কৃষকরা প্রতিদিনের মতো আজ সকালেও হাওরে ধান কাটতে যান। কিন্তু সকাল থেকে ঝড়-বৃষ্টি হতে থাকে। হঠাৎ বজ্রপাতে ছয় কৃষক মারা যান।

সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির বলেছেন, ছাতকের দেবের গাঁও গ্রামের কৃষক মহিম মিয়া, বড়কাপন গ্রামের কৃষক আরশ আলী ও চরমহল্লার গ্রামের কৃষক আব্দুস সামাদ ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন।

দোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, দোয়ারা বাজারের লক্ষ্মীপুর ইউনিয়নে রণভূমি গ্রামের কৃষক তারা মিয়া চোদ্দকুড়ি হাওর ও মিলন মিয়া কালা দেওরা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান।

এছাড়া তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার বলেন, উপজেলার গোলাঘাট হাওরে ধান কাটতে গিয়ে রমজান মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়। এতে কৃষক মুকিদ মিয়া আরও এক আহত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর