মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপির সঙ্গে যৌথ উদ্যোগ চান এলজিআরডি মন্ত্রী আসিফ নজরুলের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি ৭ নেতার মৃত্যুদণ্ড, এই রায়ে আমরা সন্তুষ্ট: চিফ প্রসিকিউটর আওয়ামী লীগ আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে : আইনমন্ত্রী সাত বছর পর মুক্ত আকাশ দেখল কারাগারে জন্ম নেওয়া শিশু কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২৯ কর্মকর্তার পদোন্নতি তরুণদের জন্য নতুন সুবিধা চালু করল বাংলাদেশ ব্যাংক গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ: রাষ্ট্রপতি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতিমধ্যে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে ব্যবস্থা নেওয়া হচ্ছে :স্বরাষ্ট্রমন্ত্রী

হাটহাজারীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পাঁচ নারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ২২৭ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে পাঁচ নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার রাতে হাটহাজারী পৌরসদরের ৫নং ওয়ার্ড ফটিকা এলাকায় জনৈক জসিমের ভাড়া বাসার নিচ তলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে উক্ত ভাড়া বাসায় অসামাজিক কার্যকলাপ চলে আসছে এমন অভিযোগে স্থানীয়রা বাসাটি চারদিকে ঘিরে রেখে পুলিশকে খবর দিলে হাটহাজারী মডেল থানার এএসআই ইমরান হোসেন ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে অভিযুক্ত পাঁচ নারীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- রাঙ্গামাটির কাউখালী থানার বেতবুনিয়া এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী রুজি আক্তার (৩৮), কক্সবাজার জেলার পেকুয়া থানার মৃত আব্দুল কাদেরের কন্যা জ্যোৎসা বেগম (২২), ফেনী সোনাগাজী থানার শাহাপুর এলাকার মৃত জাকির হোসেনের কন্যা মরিয়ম বেগম (২৩), রাঙ্গামাটির কাউখালী থানার আবুল কাশেমের দুই কন্যা এ্যানি বেগম (২৩) ও নাহিদা আক্তার (২০)।

এ দিকে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন সবুজ বলেন, প্রাথমিক তদন্তে আসামিরা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল বলে প্রতীয়মান হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর