সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় জোর রাষ্ট্রপতির জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা ফ্রান্সে দিনভর বিক্ষোভ-সংঘর্ষ, গ্রেপ্তার ১৩১৪ বন্যার ক্ষতি কাটিয়ে বাংলাদেশে আবার বিদ্যুৎ পাঠাচ্ছে নেপাল অক্টোবরে ২৪ দিনে এলো ২৬৪০০ কোটি টাকার রেমিট্যান্স অনির্দিষ্টকালের জন্য স্থগিত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ পতিত ফ্যাসিস্টদের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান ট্রাম্পের বিরুদ্ধে ওবামার কড়া সমালোচনা করলেন সাবেক প্রেসিডেন্ট ওবামা

২য় পর্বে ইংল্যান্ডের পথে টাইগাররা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১ মে, ২০২৩
  • ২২৯ টাইম ভিউ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ সুপার লিগের শেষ সিরিজে প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতে দুই ভাগে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। ১ম ভাগ রাতে গেলেও ২য় গ্রুপ ঢাকা ছেড়েছে আজ সকাল সোয়া ১০ টায়।

কোচিং ও সাপোর্ট স্টাফের বেশিরভাগ সদস্যসহ নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী রাব্বি ঢাকা ছাড়েন রাত ১ টা ৪০ মিনিটে। ওই ফ্লাইটে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও টিম ম্যানেজার নাফিস ইকবালও ছিলেন।

তবে আজ সকাল সোয়া ১০টার ফ্লাইটে তামিমের নেতৃত্বে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হয় জাতীয় দলের দ্বিতীয় গ্রুপ। তামিমের তার সঙ্গে আছেন মশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজসহ অধিকাংশ ক্রিকেটার। দুটি ফ্লাইটে ১২ জন ক্রিকেটার ইংল্যান্ড গেলেন।

পারিবারিক কারণে আইপিএল থেকে দেশে ফেরা লিটন কুমার দাস ২ মে ইংল্যান্ডের বিমান ধরতে পারেন। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে থাকা বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানও একই দিন ভারত থেকে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকা টেস্ট ও টি২০ অধিনায়ক সাকিব আল হাসান ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন।

৯ মে শুরু হওয়া ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর