বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

অবরোধের সমর্থনে রাজধানীতে চার বাসে আগুন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১১৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বিএনপি ও বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয় বুধবার ভোর ৬টা থেকে। অবরোধ শুরু হওয়ার আগেই মঙ্গলবার রাতে (রাত ১১টা পর্যন্ত) রাজধানীতে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, অবরোধের সমর্থনে এসব বাসে আগুন দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মঙ্গলবার রাত ১১টা ৩ মিনিটে মিরপুর বেড়িবাঁধের দ্বীপনগর এলাকায় শুকতারা পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত ১১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

এর আগে, ৯টা ২৮ মিনিটে মিরপুর-১০ নম্বর এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তালহা বিন জসিম আরও জানান, রাত ৮টা ২৫ মিনিটে মিরপুর-১ নম্বরের নবাবের বাগে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ওই দুই বাসের আগুন নির্বাপণ করে। এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর