বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত উখিয়ার টুপটুপ রিসোর্টে লকেট দেখে স্ত্রীকে শনাক্তের দাবি, হবে ডিএনএ পরীক্ষা

ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩ টাইম ভিউ
ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত
ছবি-সংগৃহীত

কাল ২৮ অক্টোবর পর্যন্ত ছিল আল্টিমেটাম। এই দিনের মধ্যেই বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ জারি করে দেশটির প্রশাসন। তার বিরুদ্ধে জারি করা নির্দে নিয়ে বোম্বে হাইকোর্টে শুনানির সময় দেশটির সরকার আশ্বাস দিয়েছে, আপাতত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

আদালতও নির্দেশটির কার্যকারিতা স্থগিত রেখে মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করেছেন আগামী ২ নভেম্বর বেলা ৩টায়।মঙ্গলবার (২৭ অক্টোবর) বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে।

ইমরানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী ভেঙ্কটেশ ধোন্দ শুনানির জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। কারণ, বিদেশি নাগরিক নিবন্ধন দপ্তর (এফআরআরও) জারি করা নির্দেশ অনুযায়ী বুধবারের মধ্যে ভারত ছাড়তে হতো অভিনেতাকে।

কেন্দ্রীয় সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং শুনানির জন্য সময় চান। তিনি আদালতকে আশ্বস্ত করেন, পরবর্তী শুনানি পর্যন্ত ইমরানের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এরপর আদালত মামলাটি ২ নভেম্বর পর্যন্ত মুলতবি করেন এবং চ্যালেঞ্জ করা নির্দেশটির কার্যকারিতা স্থগিত রাখেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর