মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত উখিয়ার টুপটুপ রিসোর্টে লকেট দেখে স্ত্রীকে শনাক্তের দাবি, হবে ডিএনএ পরীক্ষা

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩ টাইম ভিউ
যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ধলপুর সিটি গলির পাশে এ ঘটনা ঘটে বলে তাঁর স্বজন ও পুলিশ জানিয়েছে।নিহত যুবকের নাম মারুফ হোসেন ওরফে দুখু। তাঁর বাড়ি ধলপুর এলাকায়। সায়েদাবাদ মালঞ্চ সেন্টারের পাশের একটি গলিতে পাতিল তৈরির কারখানায় কাজ করতেন তিনি। তিন ভাই ও এক বোনের মধ্যে মারুফ সবার ছোট।

তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান।

হাসপাতালে নিহতের স্ত্রী মিম বলেন, সন্ধ্যায় কাজ থেকে ফিরে বাসার পাশেই সিটি পল্লীর মাঠে ছিলেন মারুফ। এ সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মিম বলেন, “আমার স্বামী অনেক ভালো ছেলে। কারো সঙ্গে দ্বন্দ্ব বা ঝামেলায় জড়ায় না। কারা কী কারণে গুলি করে হত্যা করল, বলতে পারছি না।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর