শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

আন্তর্জাতিক ক্রিকেটেও নিষিদ্ধ হচ্ছে সাকিবের বোলিং?

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ টাইম ভিউ

সাকিব আল হাসানের বোলিং আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হলো। টানা দুইবার পরীক্ষা দিয়েও ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশন শোধরাতে না পারায় এই নিষেধাজ্ঞার মুখে পড়লেন তিনি। এর ফলে তার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা আর থাকল না।

সেইসঙ্গে তাকে দেয়া হয়েছে এক বছরের নিষেধাজ্ঞাও। আগামী এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে পারবেন না সাকিব।গতবছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলার সময় তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। তখন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ইংলিশ ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ করে। বোলিং অ্যাকশন বৈধ প্রমাণের জন্য তাকে পরীক্ষা দিতে বলা হয়।

গত ডিসেম্বরের শুরুর দিকে প্রথমবার যুক্তরাজ্যের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দিলেও উত্তীর্ণ হতে পারেননি সাকিব। এবার ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিয়েও একই ফল জুটেছে সাকিবের ভাগ্যে।

এর ফলে পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগ পর্যন্ত আর বোলিং করতে পারবেন না সাকিব। তবে শুধু ব্যাটার হিসেবে আন্তর্জাতিক এবং অন্য সব ধরনের ক্রিকেটে খেলা চালিয়ে যেতে পারবেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর