সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের মিরপুরে চলন্ত প্রাইভেট কার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ দুর্নীতিমুক্ত সমবায় গড়তে আইন সংশোধনের আহ্বান রাষ্ট্রপতির সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিঃশেষ প্রায় ৩০০ পরিবার: রোড সেফটি ফাউন্ডেশন সেনেগালের উপকূলে অভিবাসী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু নারীদের আপত্তিকর ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার :বিশ্বব্যাংক দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরাতে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে : আইনমন্ত্রী রাজনৈতিক সমর্থন ব্যালটে দেখাবেন, সরকারি অফিসে নয়: প্রধানমন্ত্রী জাতিসংঘ মানবাধিকার সংস্থার সঙ্গে গঠনমূলক সম্পৃক্তক্ততা বজায় রাখার

চিত্রনায়িকা পপির মা আর নেই

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩৩ টাইম ভিউ
ছবি সংগ্রহীত
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন গণমাধ্যমকে মরিয়ম বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকায় মরিয়ম বেগমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ নিয়ে স্বজনরা খুলনায় পপির গ্রামের বাড়িতে যাবেন। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী পপি বেশ কয়েক বছর ধরে জনসমক্ষে অনুপস্থিত। মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করা পপি লাক্স আনন্দ বিচিত্রা সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর পরিচিতি পান।
১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন তিনি। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি’। মনতাজুর রহমান আকবর পরিচালিত এ ছবিতে পপির বিপরীতে অভিনয় করেন ওমর সানি। মুক্তির পর সিনেমাটি প্রায় ৭ কোটি টাকার ব্যবসা করে সে সময় আলোচনায় আসে।
পপির মায়ের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর