শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

আমি দেশেই আছি, আমাকে কেউ আটক করেনি: হারুন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৬৮ টাইম ভিউ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, তিনি দেশেই আছেন এবং তাকে কেউ আটক করেননি।

মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে দেশের বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য জানান। এর আগে এয়ারপোর্ট থেকে আটক হয়েছেন সেনাবাহিনীর হাতে এমন খবর ছড়িয়ে পড়েছে ফেসবুকে।হারুন অর রশীদ আরও বলেন, আমি সকালে অফিস গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি কেউ নেই, পরে আমি বাসায় চলে এসেছি।

তিনি আরও বলেন, আপনারা (সংবাদকর্মীরা) বলছেন আমি এয়ারপোর্ট থেকে ফিরে আসছি! এ ধরনের কিছু বলছেন না-কি? আমি কালকে কেমনে যাব? গতকালই তো ফ্লাইট বন্ধ ছিল। ফ্লাইট তো আজকে থেকে শুরু হয়েছে। তা আমি কালকে কীভাবে যাবো? এটা তো রিউমার!

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর