শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পোশাকের অর্ডার যাচ্ছে অন্য দেশে, সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত তিতাস, আরপিজিসিএল ও বাপেক্সের এমডি পদে পরিবর্তন গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি সরকারের সঙ্গে সংলাপের ভিত্তি হবে ‘জুলাই সনদ ও গণভোট’: জামায়াত জোট ট্রাম্প-পুতিনের বন্ধুত্ব হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার মতো: জেলেনস্কি সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী সক্ষম ও সুসংগঠিত জাতি গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার তাগিদ সেতুমন্ত্রীর সয়াবিন তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে, ভাঙলো ২০২২ সালের রেকর্ড

পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ২৮ টাইম ভিউ
পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি-সংগৃহীত

পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসায় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশের মাটিতে বসে অডিও-ভিডিও কলে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে এ দেশে সবাই ঐক্যবদ্ধ আছে; কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনোভাবেই সফল হবে না। তিনি আরও বলেন, গণতান্ত্রিক চর্চায় ভিন্নমত থাকবে; তা নিয়ে তর্ক-বিতর্কও হবে। কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলেই ঐক্যবদ্ধ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সারা দেশে যারা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের চিহ্নিত করা হয়েছে। যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে আগুন দিয়েছে, তাদেরও চিহ্নিত করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর