শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা নতুন বিক্ষোভের আশঙ্কা, ফ্রান্সজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে চারটির বেশি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি রাজধানীতে দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণ ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: লেনদেনে সমস্যা নেই সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পশ্চিম তীর অবরুদ্ধ করার নির্দেশ নেতানিয়াহুর আবার‍ও কক্সবাজারে হোটেলে আগুন ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

আরব রাষ্ট্রগুলোর সঙ্গে চীনের বিশাল বিনিয়োগ বিনিয়োগ চুক্তি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৮৭ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার পরাশক্তি চীন ও আরব দেশগুলোর মধ্যে হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। মুসলমানদের তীর্থস্থান খ্যাত মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত বাণিজ্য সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান বলেছেন, আমি পশ্চিমা দুনিয়ার সমালোচনা উপেক্ষা করেছি। আমরা যেখানে সুবিধা পাব, যেখানে সুবিধাজনক ডিল পাব, সেখানেই যাব।

রিয়াদের সম্মেলনে চীন থেকে প্রচুর বিনিয়োগকারী ও শিল্পপতি অংশ নিয়েছেন। গত মার্চে সৌদির রাষ্ট্রায়ত্ত সংস্থা সৌদি আরামকো চীনের সঙ্গে দুটি বড় বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করেছে।

সৌদির যুবরাজ বলেছেন, চীনে তেলের চাহিদা অনেক বেড়েছে। তার কিছুটা সৌদি আরব পূরণ করছে। চীন আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, চীন আমাদের সহযোগী দেশ। আমরা সহযোগিতার ভিত্তিতে এগোচ্ছি।

সৌদির জ্বালানি বিষয়ক মন্ত্রী খালিদ আল ফলিহ বলেছেন, চীনের সঙ্গে আরব দুনিয়ার প্রতিটি চুক্তি গুরুত্বপূর্ণ। বিশেষ করে তেলের বাইরে অন্য শিল্পের ক্ষেত্রে যে সব বিনিয়োগ চুক্তি হবে, তা আরব দুনিয়ার চেহারা বদলে দিতে পারে।

উল্লেখ্য, সম্মেলন শেষ হলে চুক্তির পরিমাণ জানানো হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সৌদি আরব সফরের কয়েকদিনের মধ্যেই এই বিনিয়োগের ঘোষণা দেওয়া হলো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর