মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নিউমার্কেটসহ ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক-ফুটপাত হকারমুক্ত হবে : সেতুমন্ত্রী মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে জিরো টলারেন্স সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আলটিমেটাম ডিআরইউয়ের মিষ্টির শূন্য আসনে এলিজা জামানকে মনোনয়ন দিল বিএনপি কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ শয়তানকে তুচ্ছজ্ঞান করুন: ইরানের সর্বোচ্চ নেতা দুই বছরের মধ্যে জেলায় জেলায় বসবে রেডিওথেরাপি মেশিন: স্বাস্থ্যমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের বেতন নিয়ে এলো বড় সুখবর আঞ্চলিক নিরাপত্তার আলোচনায় সৌদি-তুরস্ক-পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান

আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাংগঠনিক সম্পাদক হলেন বোরহান উদ্দিন ভূঁঞা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৮৯ টাইম ভিউ
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাংগঠনিক সম্পাদক হলেন বোরহান উদ্দিন ভৃয়া

আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোঃ বোরহান উদ্দিন ভূঁঞাকে ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ আলমগীর হোসেন (লাবু) এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন এই কমিটির অনুমোদন দেন।

এ উপলক্ষে ২৫ মার্চ মাগরিবের পর রাজধানীর ৬০ ফিট এলাকার সিপি ফাইভ রেস্টুরেন্টে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন ভূঁঞার হাতে আনুষ্ঠানিকভাবে কমিটির কাগজপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার উল্যাহ (সোহেল)। এতে সংক্ষিপ্ত বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মোঃ উমর ফারুক, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার শোয়েব কোরাইশী এবং নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন ভূঁঞা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ আলমগীর হোসেন (লাবু)। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।র কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মোঃ বোরহান উদ্দিন ভূঁঞাকে ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ আলমগীর হোসেন (লাবু) এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেন এই কমিটির অনুমোদন দেন।

এ উপলক্ষে ২৫ মার্চ মাগরিবের পর রাজধানীর ৬০ ফিট এলাকার সিপি ফাইভ রেস্টুরেন্টে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন ভূঁঞার হাতে আনুষ্ঠানিকভাবে কমিটির কাগজপত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক আনোয়ার উল্যাহ (সোহেল)। এতে সংক্ষিপ্ত বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মোঃ উমর ফারুক, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার শোয়েব কোরাইশী এবং নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিন ভূঁঞা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ আলমগীর হোসেন (লাবু)। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর