বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আ.লীগ নেতাকে নির্যাতন : ইউপি চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ১১৫ টাইম ভিউ

অনলাইন ডেস্ক: নির্বাচনী বিরোধের জেরে পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ মজিবর রহমান মোল্লাকে (৫৮) নির্যাতন করেছে ইউপি চেয়ারম্যান ও তার দলবল। এ ঘটনায় ভুক্তভোগী মজিবর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার মঠবাড়িয়া থানায় ভাগিনা ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়াসহ ৫ জন এবং আরো ১৫ থেকে ২০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। গত ৩ দিনে কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই আওয়ামী লীগ নেতা।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আওয়ামী লীগ নেতাকে মারধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী থানায় মামলা করেছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলা সূত্রে জানা গেছে, সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তারা মামা-ভাগ্নে আলাদা পৃথক দুই প্রার্থীর পক্ষে কাজ করার জেরে মিরাজ বিভিন্ন সময় মামা মজিবর মোল্লাকে অপমান অপদস্ত করেছে। গত ২২ জানুয়ারি দুপুরে মজিবর সাপলেজা বাজারে স্বর্ণের দোকানে অবস্থান করলে মিরাজ এবং তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। স্থানীয়রা আহত আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সাপলেজা ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, আমাকে অহেতুক হয়রানি করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর