বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

ঈদ উপলক্ষে গাজা উপত্যকায় সহিংসতা বন্ধের আহ্বান সৌদি বাদশাহর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ১০৫ টাইম ভিউ

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‍মুসলিম বিশ্ব ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এ সময় তিনি গাজা উপত্যকায় সহিংসতা বন্ধের পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সরবরাহে নিরাপদ করিডর খুলতে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য দাবি মেনে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান।

গতকাল মঙ্গলবার (৯ এপ্রিল) বাদশাহ সালমানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠ করেন দেশটির মিডিয়া বিষয়ক মন্ত্রী সালমান বিন ইউসুফ আল-দুসারি।

ঈদের বার্তায় বাদশাহ সালমান মক্কা ও মদিনায় আগত সব ওমরাহযাত্রী এবং সংশ্লিষ্ট কাজে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মীকে শুভেচ্ছা জানান।

সেই সঙ্গে সৌদি আরব ও বিশ্বের সব মুসলিম যেন আনন্দ ও শান্তির সঙ্গে ঈদুল ফিতর পালন করতে পারে— আল্লাহর কাছে সেই প্রার্থনাও জানান তিনি।
গত ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার জবাবে সেই দিন থেকেই উপত্যকায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গত ৭ মাসের অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছে ৩৩ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছে আরো প্রায় ৭৫ হাজার জন। এ ছাড়া ইসরায়েলি বাহিনীর বোমায় বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ লাখ ফিলিস্তিনি।

সূত্র : সৌদি গেজেট

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর