বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ঈশ্বরদীতে বাস- মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১০১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : ঈশ্বরদীতে বাস ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৩ জন। শনিবার (২০ জানুয়ারি) সকাল ৭ টা ৫০ মিনিটের সময় দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের মিরকামারী পূর্বপাড়া আকমল হোসেনের বাড়ির সামনে দুর্ঘটনার এ ঘটনা ঘটে।

নিহত নাসিম (৪৫) উপজেলার মুলাডুলি ইউনিয়নের বাজার পাড়া এলাকার আঃ রউফ এর ছেলে এবং অমিত কুন্ডু পাবনা সদর থানাধীন রাধানগর এলাকার সুব্রত কুমারের ছেলে।

আহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার সাড়া ঝাউদিয়া এলাকার আফিল উদ্দিন এর ছেলে আতিয়ার (৩৩), আটঘরিয়া থানার দেবত্তর এলাকার আবুল কাশেমের ছেলে আমিনুল ইসলাম (৪৪) এবং পাবনা সদর থানার চরঘোষপুর এলাকার জামাল উদ্দিনের ছেলে আ. কাদের।

হাইওয়ে থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৬টায় ৫ জন যাত্রী নিয়ে মুলাডুলি বাজার পাড়া এলাকা থেকে তাদের কর্মস্থল ঈশ্বরদী ইপিজেডে এর উদ্দেশ্যে রওনা হন মাইক্রোটি । ঘটনার সময় উল্লেখিত স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী এনএস নামের বাসটি সামনে থেকে সজোরে ধাক্কা দিলে মাইক্রোটি রাস্তার দুমড়ে মুচরে যায়। এসময় স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যর চিকিৎসক সুব্রত এবং নাসিম কে মৃত ঘোষণা করেন।

পাকশী পুলিশ ফাঁড়ির এস আই বেলাল জানান, সকালে মিরকামারী পূর্ব পাড়া কুষ্টিয়া নাটোর মহাসড়কে মাইক্রো এবং বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমারা ঘটনাস্থলে যায় এবং আহতদের দ্রুত হাসপাতালে প্রেরণ করি। তবে দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আহত অপর রোগীদের অবস্থা খারাপ থাকায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ীগুলোকে উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর