বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় মা-মেয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৬০ টাইম ভিউ

অনলাইন ডেক্স : সারাদেশের মতো কক্সবাজারে গেল কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাতর সঙ্গে ভারী বর্ষণ হচ্ছে। এতে উখিয়া উপজেলায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় উখিয়ার ৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাম্প-০৯ এর এ/৬ ব্লকস্থ আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) এবং তার মেয়ে মাহিম আক্তার (২)।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর কমান্ডিং অফিসার মো. আমির জাফর।

তিনি বলেছেন, সোমবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে পানবাজার পুলিশ ক্যাম্পের আনোয়ার ইসলামের শেডের উপর এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এমন তথ্য পাওয়ার সাথে সাথে পানবাজার পুলিশ ক্যাম্পের সহায়তায় ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় মাটির নিচে চাপা পড়া অবস্থায় নিহত দুইজনকে উদ্ধার করে।

নিহতদের উদ্ধার করে ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হয়েছে এবং ক্যাম্পে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী রোহিঙ্গাদের অন্যত্র সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর