শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
চলমান তাপপ্রবাহে বাড়ছে হিট স্ট্রোকের শঙ্কা শিশু রামিসাকে হত্যা : মামলার ১৯ দিনের মাথায় রায় হচ্ছে ৭ জুন মুখ খোলো মমতা জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগ, ওসিসহ পাঁচ পুলিশ প্রত্যাহার নিম্ন আয়ের মানুষের বিদ্যুতের খরচ বাড়ছে না সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১০১ শয্যার আইভীর মুক্তির পর বাড়ির সামনে বাড়তি নিরাপত্তা ও পুলিশি নজরদারি ইসরায়েলকে মধ্যপ্রাচ্য থেকে সরানো সম্ভব : আইআরজিসি কমান্ডার চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে মমতার বিরুদ্ধে মামলা

উপাচার্যসহ জবি প্রশাসনকে পদত্যাগ করতে আল্টিমেটাম

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম, প্রক্টরসহ পুরো বডি ও হল প্রভোস্টকে আগামীকাল সোমবার (১২ আগস্ট) ৩টার মধ্যে পদত্যাগ করতে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা।

রবিবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয়করা মতবিনিময় শেষে প্রশাসনিক ভবনের সামনে দুপুর সাড়ে ৩টায় বিক্ষোভ মিছিল করেন।

এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনে যত আওয়ামী দোসর রয়েছে তাদের পদত্যাগ করতে হবে। যদি তারা করতে না চায় তাহলে কিভাবে করাতে হবে তা ছাত্রসমাজ জানে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডি ইতোমধ্যে পদত্যাগ করেছে। কিন্তু আমাদের ভিসি কেন এখনো পদত্যাগ করছে না তার পেছনে যদি কারো হাত থাকে ছাত্রসমাজ তাদের মোকাবিলা করতে প্রস্তুত।

এসময় বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক স্বর্ণা আক্তার রিয়া বলেন, আমরা সোমবার বিকেল ৩টা পর্যন্ত আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে উপাচার্য ড. সাদেকা হালিম, রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম, হল প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রানী, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ করতে হবে। যদি তারা এসময়ের মধ্যে পদত্যাগ না করে তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর