শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
৮৪ কোটি টাকা ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, ভোক্তাদের প্রত্যাখ্যান বায়তুল মোকাররমে ঈদুল আজহার ৫ জামাত, প্রথম জামাত ৭টায় ট্রাম্প-পুতিনের পর এবার চীনে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না, নির্দেশ মোজতবা খামেনির ঈদের দিন চলবে না মেট্রোরেল চট্টগ্রামে শিশু ধর্ষণ: টিয়ারগ্যাস নিক্ষেপ করেও অভিযুক্তকে নিয়ে যেতে পারেনি পুলিশ শিশু রামিসা হত্যা :সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ রেস্তোরাঁ ও ক্ষু’দ্র দোকান থেকেও নেয়া হবে কর : অর্থমন্ত্রী

এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে ‘বিলম্বিত’,দেশে আসছেন ডা.জুবাইদা রহমান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯ টাইম ভিউ

‘টেকনিক্যাল সমস্যা’ দেখা দেওয়ায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে বিলম্বিত হতে পারে। লন্ডন সময় (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় পৌঁছাবেন তিনি।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, বিএনপি চেয়ারপারসনকে বহন করার জন্য কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি সমস্যার কারণে যাত্রা বিলম্ব হবে। এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে উড্ডয়নের পর আপনাদের জানানো হবে।

এদিকে সকাল সাড়ে নয়টায় ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন জুবাইদা রহমান। এরপরে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে রওনা হবেন তিনি।

এর আগে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন সংবাদ সম্মেলনে বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পর বা আগামীকাল সকালে উনাকে (খালেদা জিয়াকে) লন্ডনে নিয়ে যাব। দেশ ও দেশের বাইরের বেশ কিছু চিকিৎসক উনার সঙ্গে যাবেন। গত জানুয়ারির মতো এবারও কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া হবে বেগম খালেদা জিয়াকে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর