মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গাইবান্ধায় প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ, সোয়া এক ঘণ্টা পর প্রত্যাহার জুলাই সনদ নিয়ে কিছু রাজনৈতিক দল জনগণকে বিভ্রান্ত করছে: প্রধানমন্ত্রী সংঘাতে নতুন মোড়, মার্কিন সামরিক জাহাজে হামলা চালাল ইরান চূড়ান্ত ১১ দলীয় জোটের প্রার্থী: সংসদে নারী আসনে জামায়াতের ৮, এনসিপিসহ বাকিদের ৫ হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে, জরুরি অবস্থা ঘোষণার প্রয়োজন হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী ইসলামাবাদে আজই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সই হবে: ট্রাম্প পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিচ্ছেন যারা

কক্সবাজারে সাফা নিউজের প্রতিনিধি সভা, আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৬ টাইম ভিউ
কক্সবাজারে সাফা নিউজের প্রতিনিধি সভা, আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

“মানুষের কল্যাণে ন্যায়ের কথা বলে”—এই শ্লোগানকে ধারণ করে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ভিত্তিক আইপি টেলিভিশন সাফা নিউজের উদ্যোগে প্রথমবারের মতো প্রতিনিধি সভা, আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কক্সবাজারের সুগন্ধা রোডস্থ হোটেল কক্স হিলটনের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাফা নিউজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনের শুভ সূচনা করা হয়। নিউজ প্রেজেন্টার রাজিয়া সুলতানার সাবলীল উপস্থাপনায় এবং সাফা নিউজ পরিবারের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফা নিউজের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট চিত্র পরিচালক এস.এ. এম সুমন সরকার। তিনি তার বক্তব্যে বলেন, “সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী সাংবাদিকতা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। সাফা নিউজ সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি ও হোমনা প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল হক সরকার, হোমনা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, সাবেক প্রভাষক কামরুজ্জামান, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাফা নিউজ এর সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম জীবন এর বড় ছেলে জিহাদুল ইসলাম জিহাদ এবং সাফা নিউজের চট্টগ্রাম ব্যুরো চিফ মোঃ সিরাজুল ইসলামসহ বিভিন্ন জেলা উপজেলার প্রতিনিধিবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের আখাউড়া প্রতিনিধি, বিভিন্ন গণমাধ্যমকর্মী, চিকিৎসক, প্রকৌশলী ও সমাজের বিশিষ্ট সুধীজন। অনুষ্ঠানে আগত অতিথিরা সাফা নিউজের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও গতিশীল ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সঙ্গীত, কবিতা আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনার মাধ্যমে উপস্থিত অতিথিদের মুগ্ধ করা হয়। এর আগে প্রতিনিধি সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রতিষ্ঠানের উন্নয়ন ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

সবশেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আনন্দ ভ্রমণের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা কক্সবাজারের মনোরম পরিবেশ উপভোগ করেন। পুরো আয়োজনটি সাফা নিউজ পরিবারের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে নতুন উদ্দীপনা যোগায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর