বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভোটার তালিকা নিয়ে প্রকাশ রাজের অভিযোগ, ‘নাম মুছে দেওয়া হয়েছে’; কর্তৃপক্ষের দাবি, ‘শিফটেড’ হিসেবে চিহ্নিত রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি শরীরের যত্নে যেসব মসলা কাফরুল থানা ছাত্রদলের ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ চাকরি যাচ্ছে বিপ্লব কুমারসহ ৫ পুলিশ কর্মকর্তার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের বৈঠক ডেকেছেন সিইসি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা বলছে দিল্লি নকলায় এসএসসিতে চার বিষয়ে ফেল, শিক্ষার্থীর আত্মহত্যা এমপির গলায় রামদা ধরে বসতবাড়িসহ সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, আদালতে মামলা নাফিজার স্মরণে ব্রাহ্মণবাড়িয়া কলেজে শোকসভা অনুষ্ঠিত

ক‌বে জানা যাবে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী কে, জানা‌লেন চিফ হুইপ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১১ টাইম ভিউ
ক‌বে জানা যাবে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী কে, জানা‌লেন চিফ হুইপ
ছবি-সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণা করবেন সংসদ নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবারের (১৩ আগস্ট) মধ্য মনোনয়নপত্র জমা দেয়ার সময়ই দলের পক্ষ থেকে প্রার্থীর নাম জানানো হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মণি। তিনি বলেন, ভোট আয়োজনে বিশেষ অধিবেশন নয়, বৈঠক ডাকবে নির্বাচন কমিশন। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসি সচিবের বৈঠকের পর এসব জানান তিনি।

চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেন, ‘সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুসারে নির্বাচনে সংসদ সদস্যদের নিজ দলের বিরুদ্ধে গিয়ে ভোট দেয়ার সুযোগ নেই।’

সাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন হলে পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের ভোট দেয়ার স্বাধীনতা থাকবে।’

এসময়, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হলে সংসদ সদস্যদের স্বাধীনতা অক্ষুন্ন থাকার সুযোগ ছিলো। ক্ষমতা বাড়তো রাষ্ট্রপতির। সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও ধীরে ধীরে বেশকিছু বিষয় আগের মতোই হয়ে আসছে।’

জুলাই সনদ বাস্তবায়নের আভাস মিলছে না শঙ্কা রয়েছে বলেও জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর